শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

ইউএনওর ওপর হামলা: ঘোড়াঘাটের ওসি প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দিনাজপুরের ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলামকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। নয় দিনের মাথায় শুক্রবার দুপুরে তাকে প্রত্যাহার করা হয়।

একইসঙ্গে তার বিরুদ্ধে ঘোড়াঘাট উপজেলার সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত না করার অভিযোগ রয়েছে। পুলিশ সুপার আনোয়ার হোসেন জানিয়েছেন, ওসি আমিরুল ইসলামের জায়গায় শিগগিরই একজনকে দায়িত্ব দেয়া হবে।

৩ সেপ্টেম্বর রাতে দিনাজপুরের ঘোড়াঘাটে ইউএনওর সরকারি বাসায় ঢুকে ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা করে দুর্বৃত্তরা। গুরুতর আহত ওয়াহিদাকে বৃহস্পতিবার হেলিকপ্টারে ঢাকায় এনে নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার পর্যন্ত তাকে হাই ডিপেনডেন্সি ইউনিট- এইচডিইউতে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ওদিন সেলাই কাটার পর কেবিনে নেয়ার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানিয়েছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা।

এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আসাদুল ও তার দুই সহযোগী নবীরুল এবং সান্টুকে। রিমান্ড শেষে বিকেলে নবীরুল ও সান্টুকে আদালতে তোলার কথা রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ