রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জুমআর নামাজের মাধ্যমে খুলে দেয়া হলো কম্বোডিয়ার মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার কারণে গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহ হতে কম্বোডিয়ায় মসজিদ, মন্দির ,প্যাগোডাসহ ধর্মীয় উপসানলয় বন্ধ করে দেয়া হয়েছিল।

আজ শুক্রবার জুমা আদায়ের মাধ্যমে পুনরায় দেশটির মসজিদসহ সকল ধর্মের উপসনালয় চালু করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে ফের শুরু হয়েছে নামাজ আদায়।

রাজধানী নমপেনের কেন্দ্রীয় জামে মসজিদে আজ প্রায় এক হাজার মুসল্লী সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করেন। কম্বোডিয়া ন্যাশনাল এ্যাসেম্বলীর সংসদ সদস্য ড. মোনসেনসহ মুসলিম নেতৃবৃন্দ নামাজে অংশগ্রহণ করে আল্লাহর শুকরিয়া আদায় করেন।

উল্লেখ্য, কম্বোডিয়ায় ৬ লক্ষাধিক মুসলিম বসবাস করেন। ধর্মীয় রীতিনীতি মেনে সবাই সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ