রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মানচিত্র থেকে রোহিঙ্গা গ্রাম উধাও করলো মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কান কিয়া নামক রোহিঙ্গা গ্রামটি তিন বছর আগে জ্বালিয়ে দিয়েছিল মিয়ানমারের সেনাবাহিনী। এমনকি ধ্বংসাবশেষের ওপর বুলডোজারও চালিয়েছিল।

শুধু তাই নয়, এখন দেশটির সরকারি মানচিত্র থেকেও মুছে দেয়া হয়েছে গ্রামটির নাম। জাতিসংঘের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর প্রকাশ করেছে।

কান কিয়া গ্রামটি নাফ নদী থেকে প্রায় তিন মাইল দূরে অবস্থিত। ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধন শুরু হওয়ার আগে গ্রামটিতে কয়েকশ মানুষ বাস করতো।

গুগল আর্থ-এ প্রকাশিত স্যাটেলাইট ইমেজ এবং প্ল্যানেট ল্যাব থেকে রয়টার্স যে ছবি পেয়েছে, তাতে দেখা গেছে- কান কিয়া গ্রামটি আগে যেখানে ছিল সেখানে এখন বেশ কিছু সরকারি ও সামরিক ভবন গড়ে উঠেছে। পুলিশ ঘাঁটির জন্য দেয়া আঁকাবাঁকা বেড়াও দেখতে পাওয়া গেছে।

মিয়ানমারে জাতিসংঘের ‘ম্যাপিং ইউনিট’ ২০২০ ‍সালে দেশটির নতুন মানচিত্র তৈরি করেছে। মিয়ানমারের সরকারি মানচিত্রের ভিত্তিতে নিজেদের মানচিত্র তৈরি করে জাতিসংঘের ম্যাপিং ইউনিট। ইউএনএইচসিআরসহ জাতিসংঘের বিভিন্ন সংস্থা ওই মানচিত্র ব্যবহার করে। জাতিসংঘ জানায়, মিয়ানমারের নতুন ‍মানচিত্রে কান কিয়া গ্রামের নাম আর নেই। বরং ওই জায়গাটিকে এখন কাছের মংডু শহরের বর্ধিত অংশ বলা হচ্ছে।

নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানিয়েছে, স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছেন যে, ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনী যে প্রায় ৪০০ গ্রাম গুঁড়িয়ে দিয়েছে কান কিয়া সেগুলোর একটি। এছাড়া বর্তমান মানচিত্র থেকে মুছে অন্তত এক ডজন গ্রামের একটি এটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ