রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আমিরাত-ইসরায়েল চুক্তির নিন্দা জানাতে অস্বীকৃতি জানালো আরব লিগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরব আমিরাত ও ইসরায়েলের চুক্তি নিয়ে ফিলিস্তিনের নিন্দা খসড়া রেজ্যুলেশনে অস্বীকৃতি জানিয়েছে আরব লিগ। এর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে আরব লিগকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে।

গত বুধবার আমিরাত-ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তির বিষয়টি বাতিলের জন্য ফিলিস্তিনের অনুরোধে আরব লিগের সদস্য দেশগুলোর মধ্যে পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে ভিডিও কনফারেন্সে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। আরব দেশের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানায়, ফিলিস্তিনিদের এমন অনুরোধে আপত্তি জানিয়েছে মধ্যপ্রাচ্যের অপেক্ষাকৃত ছোট দেশ রাহরাইন।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে আরব লিগের নিন্দা না জানানোর বিবৃতিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। এ ছাড়া ২০০২ সালে আরব পিস ইনিশিয়েটিভ প্রস্তাবনার বিষয়টিও উঠে আসে; সেখানে যেভাবে ফিলিস্তিন ও ইসরাইলের সমস্যা সমাধানের বিষয়ে উল্লেখ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরব লিগের এমন ঘটনার সমালোচনা করে আরব বিশ্বের মৃত্যু হয়েছে বলেও উল্লেখ করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ