রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসরায়েল-বাহরাইন সম্পর্ক: ফিলিস্তিনের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের সঙ্গে বাহরাইনের সম্পর্ক স্থাপনের ঘোষণায় তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন।

গত শুক্রবার ইসরায়েল-বাহরাইন সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা পর যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও বাহরাইন ত্রি-রাষ্ট্রীয় ঘোষণা প্রত্যাখ্যান করে এর তীব্র নিন্দা জানিয়ে বাহরাইনের মানামায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। এর প্রতিবাদে গাজায় বিক্ষোভ করেছে ফিলিস্তিনিরা।

এছাড়া হামাস, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, প্যালেস্টাইন ইসলামিক জিহাদ ও অন্যান্য দল চুক্তিটিকে ‘আরব লিগের ব্যর্থতার ফল’ বলে উল্লেখ করেছে। তবে চুক্তিটিকে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও মিসর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ