রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মসজিদে বিস্ফোরণ: যেসব আলামত জব্দ করলো সিআইডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জ ফতুল্লার পশ্চিমতল্লা বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের নয়দিন পর পুঁড়ে যাওয়া বিভিন্ন আসবাবপত্র আলামত হিসেবে জব্দ করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

আজ রোববার দুপুরে এএসআই বারেকের নেতৃত্বে ফতুল্লা থানা পুলিশ মসজিদের ভেতরে প্রবেশ করে ক্ষতিগ্রস্ত ফ্যান, চেয়ার, দেয়াল ঘড়ি ও জুতা রাখার বাকশোসহ পুঁড়ে যাওয়া সব আসবাবপত্র সংগ্রহ করে। আলামতগুলো বস্তায় ভরে থানায় নিয়ে যাওয়া হয়।

এদিকে সকাল থেকে মসজিদের সামনের রাস্তায় তৃতীয় দিনের মতো মাটি ভরাটের কাজ করছেন তিতাসের কর্মীরা। বি‌স্ফোর‌ণের পর তিতাস কর্তৃপক্ষ মসজিদের তিন পাশে গ্যা‌স লাই‌নের অবস্থান ও লিকেজ অনুসন্ধান করতে মাটি খোঁড়াখুঁড়ি করলে গর্তগু‌লো সৃষ্টি হয়। গর্তের মাটিগুলো মসজিদের সামনের রাস্তার বিভিন্ন স্থানে স্তুপ করে রাখা হলে এলাকাবাসির চলাচল বন্ধ হয়ে যায়।

টানা চারদিন খোঁড়াখুঁড়ির করে গ্যাসের পাইপলাইনে ছয়টি লিকেজ পাওয়া যায়। তবে আর লিকেজ পাওয়ার সম্ভাবনা না থাকায় রাস্তাটি মানুষের চলাচলের উপযোগী করতে গত শনিবার থেকে গর্তগুলো ভরাটের কাজ শুরু করে তিতাস কর্তৃপক্ষ।

গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ৩১ জন মারা যায়। মর্মান্তিক এ ঘটনার পর পৃথক কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হলেও এখন পর্যন্ত কোনো কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ