রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শ্বাসকষ্ট নিয়ে আবারও হাসপাতালে অমিত শাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস সংক্রমণ থেকে সেরে ওঠার পর শ্বাসকষ্ট নিয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দিল্লি এইমস হাসপাতালে তিনি ভর্তি হন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, স্বরাষ্ট্রমন্ত্রীর শ্বাসকষ্ট দেখা দিয়েছে। কোভিড পরবর্তী চিকিৎসা শেষে দিন কয়েক আগেই এইমস থেকে বাড়ি ফিরেছিলেন অমিত শাহ।

সূত্রটি জানায়, করোনা থেকে সুস্থ হয়ে উঠলেও শ্বাসকষ্টে ভুগছেন শাহ। যে কারণে চিকিৎসকদের পরামর্শে মধ্যরাতে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাকে। তবে তিনি ভালো আছেন। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।

এইমসের একটি সূত্র বলেছে, বর্তমান পরিস্থিতিতে অমিত শাহের হাসপাতালে ভর্তি থাকা সবচেয়ে ভালো। কারণ হাসপাতালে তার শারীরিক অবস্থার ওপরে সার্বক্ষণিক নজর রাখা সম্ভব হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ