রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নেপালে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ২১ জন। দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

দেশটির সরকারি কর্মকর্তা মুরারি ওয়াস্তি জানান, রোববার চীনের তিব্বত সীমান্তের বারাভিস এলাকায় ভূমিধসে ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ২১ জন। আর উত্তর-পশ্চিমের একই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।

কর্মকর্তা আরও জানান, দুটি স্থানেই ভোর হওয়ার আগেই ভূমিধসের ঘটনা ঘটে। ফলে মানুষ নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ পাননি। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে।

সূত্র: রয়টার্স।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ