রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৩৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় রাজ্যগুলোতে চলমান দাবানলে এখন পর্যন্ত ৩৩ জন মারা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ রয়েছে আরও বহু মানুষ।

গত তিন সপ্তাহ ধরে চলা ভয়াবহ দাবানলে কয়েক মিলিয়ন একর জমিতে আগুন ছড়িয়ে পড়েছে। বাড়িঘর ছেড়ে পালিয়েছেন শত শত মানুষ। আগুনের কারণে বিশাল এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

দাবানলে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থানে উদ্ধারকাজ চালাচ্ছে উদ্ধারকর্মীরা। ওরেগন অঙ্গরাজ্যে এখনও অনেকে নিখোঁজ রয়েছে। দাবানলের বিষাক্ত ধোঁয়ায় ওরেগনের পোর্টল্যান্ড শহরের বাতাস বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসে পরিণত হয়েছে।

অন্তত ৪০ হাজার মানুষকে জরুরি ভিত্তিতে নিরাপদে আশ্রয় নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ মুহূর্তে ওরেগনে ১৬টি, ওয়াশিংটনে ১৫টি এবং ক্যালিফোর্নিয়ায় ২৮টি দাবানল নেভাতে কাজ করছেন হাজার হাজার ফায়ার সার্ভিস কর্মী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ