শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

জাতিসংঘের ৩ সংস্থার নির্বাহী সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতিসংঘের সংস্থা ইউএনডিপি, ইউএনএফপিএ এবং ইউএনওপিএস-এর নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন।

এতে বলা হয়, গতকাল সোমবার জাতিসংঘের সদর দপ্তরে এর অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসক) আটটি অঙ্গ সংস্থার নির্বাহী বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়। সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত এ নির্বাচনে তিনিটি সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ।

৫৪টি সদস্য দেশ নিয়ে গঠিত ইকোসক। এর মধ্যে গতকালের নির্বাচনে বাংলাদেশ ৫৩টি ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়। আর বাকি একটি দেশ ভোট দানে বিরত ছিলো। নব-নির্বাচিত এ বোর্ডের মেয়াদ ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত। আর এটি কাজ শুরু করবে আগামী বছরের ১ জানুয়ারি থেকে।

এতে আরো বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের আর্থ-সামাজিক খাতে হয়েছে ব্যপক উন্নয়ন। এ অদম্য অগ্রযাত্রা ও জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করার কারণে বাংলাদেশ যে বিশ্বাস ও আস্থা অর্জন করেছে তারাই বহিঃপ্রকাশ ছিলো এ জয়।

বর্তমানে জাতিসংঘের ইউনিসেফ ও ইউএন উইমেনেরও নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ। এছাড়া ইউনিসেফের নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশনের প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ