শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নোবেল পুরস্কারের জন্য মনোনীত কে এই বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি আমেরিকান অধ্যাপক ডা. রুহুল আবিদ। নিজের অলাভজনক সংস্থা হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল'র (এইচএইএফএ) সঙ্গে যৌথভাবে তিনি এ মনোনয়ন পেয়েছেন। হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল বাংলাদেশে সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী, গার্মেন্ট কর্মী, রিকশাচালকসহ প্রান্তিক মানুষদের স্বাস্থ্যসেবা দিয়েছে হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল। করোনাভাইরাসের সঙ্কটে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বিতরণ ও প্রশিক্ষণ দিয়েছে তার সংস্থা। এছাড়া ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষতিগ্রস্ত মানুষেরও সেবা দিয়েছে হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল বাংলাদেশ।

অধ্যাপক ডা. রুহুল আবিদ ঢাকা মেডিকেল কলেজ থেকে স্নাতক শেষে জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয় থেকে মলিক্যুলার বায়োলজি অ্যান্ড বায়োকেমিস্টিতে পিএইচডি করেন। ২০০১ সালে তিনি হার্ভাড মেডিকেল স্কুল থেকে ফেলোশিপ করেন। অধ্যাপক ডা. রুহুল আবিদ ব্রাউন গ্লোবাল হেলথ ইনিশিয়েটিভের নির্বাহী ফ্যাকাল্টি মেম্বার।

যুক্তরাষ্ট্রে ব্রাউন ইউনিভার্সিটি আলপার্ট মেডিকেল স্কুলের বাংলাদেশি আমেরিকান অধ্যাপক ডা. রুহুল আবিদ এবং তার অলাভজনক সংস্থা হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল'কে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বস্টন। ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বস্টনের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জ্যঁ ফিলিপে বিলিউ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ২০২০ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য আবিদসহ মোট ২১১ জন মনোনয়ন পেয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ