সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


শিশুদের পড়াশোনায় প্রহার নয়, চাই আনন্দদায়ক পরিবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানব জীবনের প্রয়োজনীয় একটি শব্দ শিক্ষা। সক্রেটিসের ভাষায় ‘শিক্ষা হল মিথ্যার অপনোদন ও সত্যের বিকাশ।’ শিক্ষার মাধ্যমে মানুষ ভালো-খারাপের পার্থক্য বুঝতে পারে। হতে পারে মানুষের মতো মানুষ। ইসলামে শিক্ষার গুরুত্ব অপরিসীম। হেরা গুহায় রাসূল সা.-এর উপর সর্বপ্রথম ওহী নাযিল হয়, ‘পড়, তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিন্ড থেকে।’-সূরা আলাক : ১-২।

শিক্ষাদানে শাসন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু অনেকে শাসনের নামে অতি মাত্রায় প্রহার করে, বেত্রাঘাত করে, মানসিক শারীরিক নির্যাতন করে। এতে শিক্ষার্থীরা শিক্ষার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। আবার কখনো জ্ঞানার্জন থেকে ছিটকে পড়ে অনেক শিক্ষার্থী। সার্বজনীন ধর্ম ইসলাম এ বিষয়টি সামনে রেখে সুন্দর নির্দেশনা দিয়েছে আমাদের। শিশুদের পড়াশোনায় তাদের সঙ্গে শিক্ষকের আচরণ কেমন হওয়া চাই! এ বিষয়ে  আওয়ার ইসলামের সাথে কথা বলেছেন জামিয়া রাহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর মাদরাসার মুহাদ্দিস মুফতি তাউহিদুল ইসলাম ও জামিয়াতুল মানহাল উত্তরা ঢাকার মুহাদ্দিস, বায়তুল করীম জামে মসজিদ সাভার ঢাকার খতিব মাওলানা আদনান মাসউদ। কথা বলেছেন আওয়ার ইসলামের মফস্বল সম্পাদক আবদুল্লাহ আফফান।


মুফতি তাউহিদুল ইসলাম বলেন, ভীতি প্রদর্শনের মাধ্যমে কোন কিছু আদায় করার চেয়ে উৎসাহ-উদ্দিপনার মাধ্যমে আদায় করা কল্যাণকর। তাই উৎসাহের মাধ্যমে শিক্ষার্থীদের থেকে পড়া আদায় করতে হবে। পড়ানোর পদ্ধতিও এমন করতে হবে যেন শিক্ষার্থীরা পড়ার প্রতি মনোযোগী হয়। এবং তারা আনন্দের সাথে পড়ে।

সাধারণত শিক্ষার্থীরা যখন দুষ্টমি করে বা নিয়ম ভঙ্গ করে তখন তাদের শাস্তি দেয়া হয়। শিক্ষকরা যদি শিক্ষার্থীদের উপর সার্বক্ষনিক নেগরানী করে তখন শিক্ষার্থীরা দুষ্টামি বা নিয়ম ভঙ্গ করতে পারে না। নেগরানী মানে শাসন না। যেমন: বাচ্চারা বিকেলে খেলাধুলা করে। তখন একজন শিক্ষক তাদের সাথে খেলা। তখন তারা কোন অকারেন্স বা অন্যায় করবে না। অযাচিত দুর্ঘটনা থেকেও বেঁচে থাকা যাবে।

একজন উস্তাদ যদি ছাত্রদের স্নেহ, আদর এবং সঙ্গ দেয় তাহলে তাদের থেকে পড়া আদায় করা যাবে। পুরস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগীতার মনোভাব সৃষ্টি করা। পড়াকে ভীতির বিষয় না করা। কোন ছাত্র যদি পূর্ণ পড়া না পারে। সে যতটà