রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

করোনার কাছে অসহায় হয়ে পড়েছে মোদি সরকার: আল্লামা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস আল্লামা সৈয়দ আরশাদ মাদানী বলেছেন, করোনা সংক্রমণ দ্রুত বৃদ্ধি সত্ত্বেও মোদি সরকার এ মহামারী প্রতিরোধে বাস্তবসম্মত কার্যকরি কোনো পরিকল্পনা গ্রহণ করেনি। সরকার করোনার অসহায় হয়ে পড়েছে।

গতকাল সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথাগুলো বলেন তিনি।

তিনি আরো বলেন, সরকারের অসহায়ত্ব দেশবাসী বুঝতে পারছে। গোটা দেশের এমন কঠিন পরিস্থিতিতে এক হওয়া দরকার ছিল। কিন্তু সরকার এখনো ধর্ম ও সম্প্রদায়ের নামে বিভক্তির রাজনীতিতে মেতে আছে।

আল্লামা আরশাদ মাদানী বলেন, সরকার বৈষম্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। দেশের জনগণকে ভিন্ন চোখে দেখছেন। বিজেপি সরকার মন্ত্রী হোক বা বিজেপি নেতা হোক, তারা শুধু সাফল্য কোথায় সে দিকে তাকিয়ে আছে। দেশের মানুষের দিকে তাকানোর সময় তাদের নেই।

এ অপমানজনক নীতি গ্রহণ করে তারা দেশ ও জনগণের সঙ্গে গাদ্দারি করছে। আজ এ কঠিন পরিস্থিতিতেও যদি ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়ানো না হয়, আমরা আরো গুরুতর পরিস্থিতির সম্মুখীন হতে পারি।

আল্লামা মাদানী বলেন, সরকারকে বিশ্বব্যাপী মহামারী কোভিড-১৯ প্রতিরোধ করতে হবে। এ জন্য কোন কঠিন পরিকল্পনা গ্রহণ করতে হবে। দিনে দিনে রোগ দ্রুত বৃদ্ধি পাচ্ছে যা অত্যন্ত বিপজ্জনক ও উদ্বেগজনক। তিনি বলেন, এই মহামারী রোধে একসঙ্গে লড়তে হবে, না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। করোনা সংক্রমণ থেকে বাঁচতে জনগণকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিকা কঠোরভাবে মেনে চলারও আবেদন করেছেন তিনি।

-এটি