রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এক মাসের মধ্যেই করোনার ভ্যাকসিন আসতে পারে: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এক মাসের মধ্যেই করোনা ভাইরাসের ভ্যাকসিন পাওয়া যেতে পারে বলে বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন, করোনার এই মহামারি পরিস্থিতি নিজে নিজেই চলে যাবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এবিসি নিউজে প্রচারিত সমর্থকদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে ট্রাম্প বলেন, আমরা করোনা ভ্যাকসিন হাতে পাওয়ার খুব কাছাকাছি আছি।

ট্রাম্প বলেন, আমরা কয়েক সপ্তাহের মধ্যেই ভ্যাকসিন পেয়ে যাব আপনারা তা জানেন। হয়তো এটা তিন সপ্তাহ বা চার সপ্তাহ।

এর মাত্র কয়েক ঘণ্টা আগে মঙ্গলবার সকালে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাতকারে ট্রাম্প বলেন, আগামী চার সপ্তাহ বা আট সপ্তাহের মধ্যেই হয়তো ভ্যাকসিন চলে আসবে।

এদিকে ডেমোক্র্যাট দলের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হচ্ছে, ‘আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ফায়দা লুটতে রিপাবলিকান নেতা ট্রাম্প দ্রুত ভ্যাকসিন আনতে চাচ্ছেন। সে কারণে তিনি দেশটির সরকারী স্বাস্থ্য নিয়ন্ত্রক এবং বিজ্ঞানীদের ওপর চাপ প্রয়োগ করছেন।’

এর আগে দেশটির সংক্রামক রোগের প্রধান চিকিৎসক ডা. অ্যান্থনি ফাউসি-সহ বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকে হয়তো ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হবে।

-এএ