শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

কক্সবাজারের এসপিসহ ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের আলোচিত পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেনসহ বাহিনীটির ছয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়।

আদেশে মাসুদ হোসেনকে রাজশাহীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। অন্যদিকে মুহা. হাসানুজ্জানকে বদলি করা হয়েছে কক্সবাজারের পুলিশ সুপার হিসেবে। তিনি বর্তমানে এ পদে ঝিনাইদহে দায়িত্ব পালন করছেন।

গত ৩১ জুলাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত হওয়ার পর এ বি এম মাসুদ হোসেনের দায়িত্বহীনতার অভিযোগ ওঠে।

নিহতের পরিবার থেকে দায়ের করা মামলায় তার নাম উল্লেখ করার আবেদন করলেও তা খারিজ করে দেন আদালত। তবে এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওসি প্রদীপ কুমার দাস এবং এসআই লিয়াকতসহ পুলিশের সাত সদস্যকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ