শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফ্যাসিবাদের বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তের বিক্ষোভ সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ

'খিচুড়ি প্রশিক্ষণে' বিদেশ যাত্রা বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্যাপক সমালোচনার পর অবশেষে বাতিল করা হলো 'খিচুড়ি রান্না শিখতে' সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ প্রকল্প। বুধবার গণমাধ্যমকে তথ্যটি জানিয়েছেন পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের প্রধান স্বপন কুমার ঘোষ।

তিনি বলেন, এই প্রকল্পটি বাতিল করে নতুনভাবে তা পুনর্গঠন করা হচ্ছে। একই সঙ্গে করোনাকালীন নেয়া সব প্রকল্পেরই বিদেশ ভ্রমণ বাতিল করা হচ্ছে। কারণ এই সময়ে অর্থ সাশ্রয় করা সরকারের জন্য খুবই জরুরি।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, করোনার কারণে এখন সব কিছুই সংকুচিত করা হচ্ছে। প্রকল্প পুনর্গঠন করে কোথাও ব্যয় কমানো হবে, আবার কোথাও বাড়ানোও হতে পারে।

এর আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন জানান, খিচুড়ি রান্না প্রশিক্ষণের জন্য নয়, বরং অন্যান্য দেশের স্কুলগুলোতে মিড ডে মিল (দুপুরের খাবার) কিভাবে বাস্তবায়ন করে, সে অভিজ্ঞতা অর্জনের জন্যই বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ