রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ট্রাম্পের পর শান্তিতে নোবেলের জন্য মনোনয়ন পেলেন নেতানিয়াহু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

জানা যায়, জেরুসালেম পোস্ট এক প্রতিবেদনে জানায়, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীরণের জন্য চুক্তি করায় নেতানিয়াহুকে এই মনোনয়ন দেওয়া হয়েছে। ইতালির একজন পার্লামেন্ট মেম্বার (এমপি) তাঁকে মনোনয়ন দিয়েছেন।

গত মঙ্গলবার ইতালীয় এমপি ও অ্যান্টি মাইগ্রেন্ট লিগ পার্টির নেতা পাওলো গ্রিমোলদি এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য নেতানিয়াহুর নাম প্রস্তাব করেন।পাওলো গ্রিমোলদি ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচিত। তিনি বহুবার ইসরায়েল সফরে গেছেন। তবে আজ পর্যন্ত নেতানিয়াহুর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়নি।

ইসরায়েলের সাবেক যোগাযোগমন্ত্রী ও নেতানিয়াহুর লিকুড পার্টির নেতা আয়ুব কারা এক টুইট বার্তায় জানিয়েছেন, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন নেতানিয়াহু।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ