রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

তিতাসেরও দায় এড়ানোর সুযোগ নেই: নসরুল হামিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসেরও দায় এড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে তদন্ত কমিটির প্রধান আব্দুল ওয়াহাবের কাছ থেকে তদন্ত প্রতিবেদন গ্রহণ করার পর তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, তিতাসের তদন্ত প্রতিবেদন পেয়েছি, তা যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।
এ সময়, তদন্ত কমিটির প্রধান আব্দুল ওয়াহাব জানান, মসজিদের নির্মাণে ত্রুটি থাকার কারণেই মাটির তিন ফুট নিচে থেকে গ্যাস লিক হয়ে তা এসি চেম্বারে জমা হয়। গ্যাসলাইন ঠিক করার জন্য তিতাস কর্মকর্তাদের টাকা চাওয়ার অভিযোগ নাকচ করেন তিনি। তিনি দাবি করেন, গ্যাস লিকেজের বিষয়ে কোনো অভিযোগই করা হয়নি।

গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সদর উপজেলার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে দগ্ধ ৩৭ জনের মধ্যে মারা যান ৩১ জন। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ৫ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পরদিন ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ