শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফ্যাসিবাদের বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তের বিক্ষোভ সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ

আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির দারুল উলুম মঈনুল ইসলাম- হাটহাজারী মাদরাসার ভূতপূর্ব মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

এক শোক বার্তায় তারা বলেছেন, শাহবাগের ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনে আল্লামা শাহ আহমদ শফীর ভূমিকা চির স্মরণীয় হয়ে থাকবে। আল্লামা শাহ আহমদ শফি দীনি শিক্ষার প্রচার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি কাওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড- বেফাকের চেয়ারম্যাান এবং আল হাইয়াতুল উলইয় লিল জামায়াতিল কাওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমসাময়িক কালের আধ্যাত্মিক জগতের রাহবর আল্লামা শফি শিরক, বেদাতের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়।

প্রদত্ত যৌথ শোক বার্তায় খেলাফত মজলিস নেতৃদ্বয় মরহুম আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে রুহের মাগফিরাত কামনা করে তার জন্য জান্নাতুল ফিরদাউস কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ