রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শান্তি আলোচনার মধ্যেই আফগানিস্তানে ভয়াবহ সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগান সরকার ও তালেবানের মধ্যে সংঘর্ষে অন্তত ৪৯ জন নিহত হয়েছে।

কাতারে শান্তি আলোচনা চলার মধ্যেই আফগানিস্তানের নানগরহার প্রদেশে আফগান সরকার ও তালেবানের মধ্যে সংঘর্ষে লেগে অন্তত ৪৯ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

গতকার বৃহস্পতিবার নানগরহারের প্রাদেশিক সরকারের মুখপাত্র জানান, বুধবার রাতে দেশটির পূর্বাঞ্চলীয় একটি শহরে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। আফগান নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলা চালালে এই সংঘর্ষ শুরু হয়। রাতভর এই সংঘর্ষে আফগান নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য ও আটজন সরকার সমর্থক যোদ্ধা নিহত হয়েছে। সংঘর্ষে তালেবানদেরও কয়েক সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা।

তবে এই সংঘর্ষ নিয়ে তালেবান এখনো কোন মন্তব্য করেনি। গত শনিবার থেকে কাতারের রাজধানী দোহায় আফগান সরকার ও তালেবানের মধ্যে ঐতিহাসিক শান্তি আলোচনা শুরু হয়েছে।

-এটি