রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

'হঠাৎ পেঁয়াজ রফতানি বন্ধ করায় ভারত অনুতপ্ত'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশকে আগাম তথ্য না দিয়ে হঠাৎ করেই পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণায় ভারত অনুতপ্ত বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তুরস্ক সফর শেষে দেশে ফিরে বৃহস্পতিবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়টি তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানা ছিল না।

মন্ত্রী বলেন, শুনেছি বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুতপ্ত। কারণ তারাও জানতো না হঠাৎ করে এটা বন্ধ হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে একটা সমঝোতা ছিলো, এ ধরনের সিদ্ধান্ত নেয়ার আগে আমাদের জানাবে। কিন্তু তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টি জানতো না। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনকেও একটি চিঠি দেয়া হয়।

চিঠিতে লেখা হয়, ১৪ সেপ্টেম্বর ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় পেঁয়াজ রফতানি বিষয়ে হঠাৎ করে যে নিষেধাজ্ঞা জারি করেছে, সে বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ। বিষয়টি বাংলাদেশের বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে।

বাণিজ্যমন্ত্রীর সম্মতিতে তুরস্কের বাংলাদেশ মিশনকে নির্দেশ দেয়া হয়েছে আগের বছর তুরস্কের যাদের কাছ থেকে পেঁয়াজ কেনা হয়েছে, তাদের সাথে এবারও আলোচনা করার এমন কথাও বলেন পররাষ্ট্রমন্ত্রী।

দুই দেশের সম্পর্কের মধ্যে যে সোনালি অধ্যায় বিরাজ করছে, বাংলাদেশ সেই সম্পর্কের খাতিরে হাইকমিশনের মাধ্যমে ভারতের যথাযথ কর্তৃপক্ষের কাছে বাংলাদেশে আবার পেঁয়াজ রফতানি চালুর অনুরোধ জানাচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ