রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

আল্লামা আহমাদ শফীর ইন্তেকালে ময়মনসিংহ সিটি মেয়রের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ আল হাইয়্যাতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মেয়র ইকরামুল হক টিটু।

শনিবার এক শোকবার্তায় মেয়র টিটু বলেন, উপমহাদেশের বিখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশের কওমি মাদরাসা সমূহের শীর্ষ সংগঠন আল হাইয়্যাতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ এর চেয়ারম্যান, বেফাকুল মাদারিস, বাংলাদেশের চেয়ারম্যান, আল-জামিয়াতুল আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সম্মানিত মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী গতকাল বিকেলে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।

বাংলাদেশের শীর্ষ এ আলেমে-দ্বীন এর মৃত্যুতে আমি গভীরভাবে শোক প্রকাশ করছি। সেই সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি,এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ