শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

আল্লামা শফীকে নিয়ে জগলুল হায়দার এর কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুগপুরুষ (আল্লামা শফী সাহেবের মহাপ্রয়াণে)
জগলুল হায়দার

যাই খুশি যেতো লিখে অবিবেক পক্ষ
নবীজী ও ধর্ম তো সে লেখার লক্ষ্য।
ব্লগজুড়ে অবমান দিবানিশি ঘৃণ্য
ব্লগে যেন মুছে দিবে ইসলাম চিহ্ন!
শাহাবাগে জাতিভাগ চলছিল নিত্য
বেদনায় জেগেছিল তাতে তার চিত্ত।

ধর্মের বিরোধিতা যেই হলো পষ্ট
তার মুখে ভাষা পেলো কওমের কষ্ট।
জলদ গভীর যতো ভাষা ওঠে গর্জে
জেগে ওঠে জনতাও ঈমানের শৌর্যে।
তাকে নিয়ে সারাদেশে এতো এতো তর্ক
তবু তিনি এযুগের বিভাময় অর্ক।

শরিয়তুুল্লাহ থেকে চলা দিন-রাত্রি
সেই পথে তিনি যেন এ যুগের যাত্রী।
যুগের পুরুষ তিনি নির্ভিক যাত্রা
শাপলায় আবাবিল তার নয়া মাত্রা।
তিনিও মানুষ তার হতে পারে ভ্রান্তি
তবুও দিছেন পাড়ি মহাযুগ ক্রান্তি।

এ প্রয়াণে লিখি সেই ইতিহাস-পদ্য
আরামে ঘুমান তিনি চিরঘুমে অদ্য।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ