রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

শাইখুল ইসলামের ইন্তেকালে ময়মনসিংহ ইত্তেফাকুল উলামার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সভাপতি ও হাটহাজারী মুঈনুল ইসলাম মাদরাসার সদরুল মুহতামিম এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার রাজধানীর আজগড় আলী হাসপাতালে সন্ধ্যা সাড়ে ৬টার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

তার মৃত্যুতে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী মজলিসে শূরার সভাপতি আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী,কেন্দ্রীয় সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী,সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ,জেলা সভাপতি মুফতি মুহিব্বুল্লাহ,এবং কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুফতি আমীর ইবনে আহমাদ গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় বলা হয়,আল্লামা শাহ আহমদ শফী রহ.একজন শতবর্ষী কিংবদন্তি ইসলামী ব্যক্তিত্ব ছিলেন,এবং তিনি একাধারে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও দায়িত্বপ্রাপ্ত আমীর,সেই সাথে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান,এবং দারুল উলুম মুঈনুল ইসলামের হাটহাজারীর মহাপরিচালক ছিলেন।

নাস্তিক্যবাদের বিরুদ্ধে তার সংগ্রাম জাতি চিরদিন স্মরণ রাখবে। কওমি মাদ্রাসা এবং মুসলিম মিল্লাতের জন্য তিনি যে খেদমত করে গেছেন তা ইতিহাসের পাতায় চির অম্লান হয়ে থাকবে,তার ইন্তেকালে পুরো মুসলিমবিশ্ব একজন আধ্যাতিক ও ধর্মীয় অভিভাবককে হারাল।
আমরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছি।

উল্লেখ্য,গতকাল (১৭সেপ্টেম্বর) মাদ্রাসার দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার পর বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রাম হাসপাতালে নেয়া হয়।

শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে থাকা আল্লামা শফীকে এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার সন্ধ্যার আগে ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ