রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হেফাজত আমিরের মৃত্যুতে মাহমুদ মাদানির শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাজধানীর গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালে গতকাল সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে ইন্তেকাল করেছেন। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের জমিয়তে উলামায়ে হিন্দ সেক্রেটারী মাওলানা মাহমুদ মাদানি।

এক শোক বার্তায় তিনি বলেন, ‘শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি ছিলেন একজন বিশ্ববরেণ্য আলেমে দীন, বুযুর্গ, শাইখুল হাদীস এবং অবিসংবাদিত নেতা। তিনি বাংলাদেশ এর কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি প্রায় এক যুগ ধরে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সভাপতি ছিলেন।

‘তিনি দীর্ঘ পঞ্চাশ বছর যাবত দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বাংলাদেশের উলামায়ে কেরাম, মসজিদের ইমাম ও খতিব, মাদরাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসলিম জনসাধারণের একজন সফল অভিভাবকের ভূমিকা পালন করছিলেন। তিনি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সর্বজন শ্রদ্ধেয় আমির।’

তিনি বাংলাদেশের সকল উলামায়ে কেরাম, মসজিদের ইমাম ও খতিব, মাসরাসার শিক্ষক ও ছাত্র এবং ধর্মপ্রাণ মুসলিমদের নিকট মরহুমের জন্য দু‘আর আবেদন করেছেন। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতে উঁচু মাকাম দান করুন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ