রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভারতে একদিনে ১১৩৩ জনের মৃত্যু, শনাক্ত ৯২৬০৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে বিশ্বে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ ভারতে রোববার গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯২ হাজার ৬০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী- ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৪ লাখ ৬১৯ জনে দাঁড়িয়েছে। খবর সিনহুয়ার।

এছাড়া আরো ১১৩৩ জনের মৃত্যুর মধ্যদিয়ে দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৮৬ হাজার ৭৫২ জনের মৃত্যু হলো।

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেয়া তথ্যমতে, করোনা থেকে সুস্থ হয়ে ৪৩ লাখ ৩ হাজার ৪৩ জন বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ১০ লাখ ১০ হাজার ৮২৪ জন সক্রিয় করোনা রোগী রয়েছে।

দেশব্যাপী ৬ কোটি ৩৬ লাখ ৬১ হাজার ৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনিবার একদিনে ১২ লাখ ৬ হাজার ৮০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ জানিয়েছে।

বর্তমানে ভারতে করোনা ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই সেখানে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) দেয়া তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৩ কোটি ৬ লাখ ৭৩ হাজার ৬৩৩ জনে। জেএইচইউর তথ্য অনুসারে, করোনায় বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৯ লাখ ৫৫ হাজার ৪০৪ জনের। সূত্র: ইউএনবি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ