বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

সাহেদের অস্ত্র মামলার রায় ২৮ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্ত্র মামলায় রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে রায় হবে আগামী ২৮ সেপ্টেম্বর। রোববার ঢাকার এক নম্বর মহানগর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ রায়ের এই দিন ধার্য করেন।

গত ১৭ সেপ্টেম্বর এই মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পিপি আব্দুল্লাহ আবু ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল যুক্তিতর্ক উপস্থাপন করে আইন অনুযায়ী আসামির সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দাবি করেন।

এরপর আসামিপক্ষে নাজমুল হোসেনসহ কয়েকজন আইনজীবী সাহেদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। সেদিন তাদের যুক্তিতর্ক অসমাপ্ত অবস্থায় ২০ সেপ্টেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করেন আদালত। সেই অনুযায়ী রোববার আসামিপক্ষ অসমাপ্ত যুক্ততির্ক উপস্থাপনের পর রায়ের জন্য এই দিন ধার্য করা হয়।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামির আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখেন সাহেদ। তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ