রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় ঘানার ৬ ফুটবলারের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ঘানার বয়সভিত্তিক দলের ছয় ফুটবলারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে গোল ডটকমের খবরে বলা হয়েছে।

গতকাল শনিবার ঘানার আশান্তি অঞ্চলের কুমাসি-অফিনসো রোডে এ ঘটনা ঘটে বলে নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়েছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)।

ফুটবলারদের বহনকারী বাসটি নদীতে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। নিহত কিশোর ফুটবলারদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে জিএফএ। নিহত ফুটবলারদের বয়স ১২ বছর থেকে ১৬ বছরের মধ্যে। আহতদের সেন্ট প্যাট্রিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ