বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

আল্লামা আহমদ শফী রহ. এর মৃত্যুতে ভারতের আহনাফ মিডিয়ার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

ভারতের প্রসিদ্ধ আলেম দ্বিন, আহনাফ মিডিয়া সার্ভিসের পরিচালক মুফতি শিব্বির আহমদ হানাফী, বাংলাদেশের প্রখ্যাত আলেম আল্লামা আহমদ শফী রহ. এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

গতকাল এক ভিডিও বার্তায় তিনি এ শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, শাইখুল ইসলাম হোসাইন আহমদ মাদানী রহ এর বিশিষ্ট খলিফা আল্লামা আহমদ শফী ছিলেন যুগের একজন শেষ্ঠ আলেম ও বুযুর্গ। বাংলাদেশে তার ছাত্র-মুরিদানের সংখ্যা অগণিত অসংখ্য। আল্লাহ তার মর্যাদাকে উঁচু করুন। তার পদাঙ্ক অনুসরণ করে চলার তাওফিক দান করুন।

এদিকে বাংলাদেশের বরেণ্য আলেম আল্লামা আহমদ শফীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববরেণ্য বহু আলেম, ইসলামী চিন্তাবিদ ও মুসলিম স্কলারগণ।

তাঁদের মধ্যে আছেন পাকিস্তানের শরিয়াহ আদালতের সাবেক প্রধান বিচারপতি আল্লামা তাকি উসমানি, মিসরের বিখ্যাত ইসলামী চিন্তাবিদ ও গবেষক আল্লামা ইউসুফ আল কারজাভি, ভারতের দারুল উলুম দেওবন্দের প্রবীণ মুহাদ্দিস সাইয়েদ আরশাদ মাদানি, খ্যাতিমান আরব লেখক ও গবেষক ড. আলী সাল্লাবি, জমিয়তে উলামায়ে হিন্দের শীর্ষ নেতা সাইয়েদ মাহমুদ মাদানি প্রমুখ।

তাঁরা ব্যক্তিগত ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে শোক ও সমবেদনা জানান। আল্লামা তাকি উসমানি বলেছেন, ‘মাওলানা আহমদ শফী, আল্লাহ তাঁর মর্যাদা বৃদ্ধি করুন। তাঁর খেদমত ও অবদানগুলো শুধু বাংলাদেশেই নয়, বরং পুরো উপমহাদেশে বিস্তৃত। তাঁর স্তরের আলেম, এমন আল্লাহওয়ালা খুবই কম জন্মগ্রহণ করেন। তিনি মুসলিম জাতির জন্য অনেক বড় সম্পদ ছিলেন। আল্লাহ নিজ অনুগ্রহে তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন।’

দারুল উলুম দেওবন্দের সাইয়েদ আরশাদ মাদানি বলেন, ‘দীর্ঘ অর্ধশতাব্দীব্যাপী তাঁর সঙ্গে আমার সম্পর্ক। মরহুমের ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। তাঁর খেদমতের ময়দান ছিল অনেক বড়। দেশ ও জাতির জন্য তিনি নানামুখী খেদমত করেছেন। তিনি ছিলেন মুসলিম উম্মাহর ব্যথায় ব্যথিত একজন আলেম।’

মিসরের মুহাজির আলিম আল্লামা ইউসুফ আল-কারজাভি বলেন, ‘হে আল্লাহ! আপনি তাঁকে ক্ষমা করুন, তাঁর প্রতি অনুগ্রহ করুন। এ মহান ব্যক্তিত্বকে সিদ্দিকের মর্যাদা দান করুন। ইল্লিইনে তাঁকে উচ্চ মর্যাদা দান করুন। ইসলাম ও মুসলমানের প্রতি তাà