বুধবার, ০৮ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বান্দরবানে টানা ভারী বৃষ্টি, বন্যার আশঙ্কায় ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত চট্টগ্রামসহ ১৬ জেলায় বন্যার সম্ভাবনা, এইচএসসি পরীক্ষা নিয়ে ‌উদ্বেগ পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও প্রশ্ন ফাঁসের শাস্তি ঘোষণা খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের শরিয়াহ দায়িত্ব ও একটি ব্যতিক্রমী উদ্যোগ শেয়ারবাজার থেকে ৭৭৫ কোটি টাকা তুলবে ইউসিবি শুভসন্ধ্যা সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার ‘জুলাইকে ব্যর্থ করতে নতুন করে জঙ্গি নাটক সাজানো হচ্ছে’

ফরিদপুরের বিখ্যাত হাফেজ ‘হাফেজ কবির আহমদ‘ এর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

ফরিদপুর জেলার স্বনামধন্য ও বিখ্যাত হাফেজে কোরআন ‘হাফেজ কবির আহমাদ‘ ইন্তেকাল করেছেন। আজ সোমবার সকালে তার এক আত্মীয় তার মৃত্যুর খবর জানান। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতা ও ফরিদপুর জেলা জমিয়তের সহসভাপতি এবং আশরাফুল উলুম মাদরাসা-ফরিদপুরের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন। হিফজ বিভাগে শিক্ষকতার জন্য তার জেলাব্যাপী অনেক সুনাম ছিল।

তার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।
আজ (২১ সেপ্টেম্বর) সোমবার এক শোক বার্তায় তিনি বলেন, মরহুম হাফেজ কবীর আহমদের জন্য মহান আল্লাহর শাহী দরবারে বিনীত ফরিয়াদ জানাচ্ছি, তিনি যেন তাঁর এই মুখলিস দ্বীনের দায়ী ও আলেম বান্দাহকে মাগফিরাত দান করে নিজ রহমতের শীতল চাদরে আবৃত করে জান্নাতুল ফিরদাউসের মেহমান করে নেন। মরহুমের ইন্তিকালে জমিয়তে উলামায়ে ইসলামে সকল নেতাকর্মী শোকাহত।

শোকবার্তায় জমিয়ত মহাসচিব ফরীদপুর জেলা জমিয়তের শোকাহত নেতাকর্মী’সহ মরহুম হাফেজ কবীর আহমদের অগণিত ছাত্র, ভক্ত, শুভানুধ্যায়ী এবং শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাঁদের সকলের সবরে-জামিলের জন্য দোয়া করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ