রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সৌদির টিকিটের দাবিতে কারওয়ানবাজারে প্রবাসীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের টিকিটের দাবিতে কারওয়ানবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন প্রবাসীরা। ফলে সড়কের দু পাশে যানজটের সৃষ্টি হয়। আজ মঙ্গলবার সকাল ১০টায় সড়ক অবরোধ করে প্রবাসীরা।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) কামাল উদ্দিন বলেন, ‘প্রবাসীরা বিক্ষোভ করছে, তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। সোনারগাঁও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এর আগে সোমবার ঢাকার মতিঝিলে বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের বিক্রয় কেন্দ্রে বিক্ষোভ করেছিলেন সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসীরা।

মূলত বাংলাদেশ বিমান সৌদি আরবে পুনরায় ফ্লাইট চালানোর অনুমতি না পাওয়ায় সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের বাংলাদেশ থেকে ফ্লাইট চালানোও বন্ধ করে দেয়া হয়েছে। এতে সোমবার সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের টিকেট কিনতে গিয়ে তা না পেয়ে সোনারগাঁও হোটেলের সামনে সড়ক অবরোধ করে সৌদি প্রবাসী বাংলাদেশিরা।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মতিঝিলে বিক্ষোভের পর জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেও বিক্ষোভ করেন তারা। তাদের অভিযোগ, বিমানের কারণে সৌদি আরবের এয়ারলাইন্সগুলোর চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা আটকে পড়েছেন।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোবাব্বির হোসেন সোমবার বলেন, সৌদি আরবে ‘ল্যান্ডিং পারমিশন’ এখনও পাওয়া যায়নি বলে তারা টিকেট ছাড়তে পারছেন না। তিনি বলেন, “ল্যান্ডিং পারমিশন প্রাপ্তির সাথে সাথেই ফ্লাইট ঘোষণা করা হবে এবং যাত্রীসহ সংশ্লিষ্ট সকলে অবহিত করা হবে।”

বিমানের এমডি বলেন, যেসব যাত্রীর কাছে সৌদি আরব যাওয়ার টিকিট রয়েছে কেবল তাদের আসন বরাদ্দ করা হবে। আপাতত নতুন টিকিট বিক্রি করা হবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ