রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন পত্রিকার নিবন্ধন ফি দশ হাজার: ২০ দিনের ভেতর নিবন্ধনের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচিত অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ নিবন্ধনের জন্য ১০ হাজার টাকা ফি জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার।

গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তথ্য মন্ত্রণালয়ের উপসচিব নাসরিন পারভীন স্বাক্ষরিত এ আদেশটি আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়।

আদেশ অনুযায়ী, অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকার অনলাইন নিবন্ধন ফি এককালীন ১০ হাজার টাকা জমা দিতে হবে। বাৎসরিক নবায়ন ফি জমা দিতে হবে পাঁচ হাজার টাকা। এছাড়া নিবন্ধনের ওপর সারচার্জ দিতে হবে দুই হাজার টাকা। তবে এক মাসের মধ্যে জমা না দিলে সারচার্জ দিতে হবে পাঁচ হাজার টাকা।

অনলাইন পত্রিকা নিবন্ধনের ফি জমা দেওয়ার নির্দেশ

নির্দেশনায় বলা হয়, সরকারি বিধি মোতাবেক নিবন্ধন ফি ১৪২২২২১২ কোডে ১০ হাজার টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। ট্রেজারি চালানের মাধ্যমে ১৪২২৩৩৫ কোডে নবায়ন ফি জমা দিতে হবে দুই হাজার টাকা। নিবন্ধনের ওপর সারচার্জ ট্রেজারি চালানের মাধ্যমে ১৪২২৪০৬ কোডে জমা দিতে হবে দুই হাজার টাকা।

এর আগে গত ৩০ জুলাই মোট ৩৪টি অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের অনুমতি পায়। আর গত ৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর ও দেশের অন্যান্য বিভাগীয় শহরের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধন দেওয়ার জন্য নির্বাচিত করে তথ্য মন্ত্রণালয়। প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি পাওয়া এসব অনলাইনকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধও জানানো হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ