রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

‘খুলুকুন আজিম’ গ্রন্থের মোড়ক উম্মোচন শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুত তাজকিয়ার সিরাত বিষয়ক গ্রন্থ ‘খুলুকুন আজিম’ (কেমন ছিলেন নবীজি সা.) এর মোড়ক উন্মোচন আগামী শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

রাজধানী ঢাকার বায়তুল মোকাররম পূর্ব গেট সংলগ্ন ইসলামী ব‌ই মার্কেটের দারুত তাজকিয়ায় (দোকান নং-৭) মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি হবে।

মহান আল্লাহ তাঁর নবি মুহাম্মদ সা. এর মাঝে সব উত্তম চরিত্র ও উত্তম স্বভাবের মিলন ঘটিয়েছেন। যা তাঁকে পৃথিবীবাসীর ওপর শ্রেষ্ঠত্ব দান করেছে। তিনি ছিলেন কল্যাণের আঁধার। কল্যাণময় সব কাজে তিনিই উত্তম আদর্শ। মুমিন-কাফের, ছোট-বড় ও বিশেষ মানুষ থেকে শুরু করে সর্বসাধারণের সাথে কোমল ব্যবহারের উজ্জ্বল দৃষ্টান্ত তিনি।

নির্যাতিতকে সাহায্য করেন, নেক দ্বারা মন্দ কাজের মোকাবেলা করেন, হাসিমাখা চেহারায় মানুষের সাথে মিলিত হন। অনন্য দানশীল। কার্যসম্পাদনে সর্বোত্তম নীতি অবলম্বনকারী। মহানবি সা. এর দুশমনরা তাঁর উত্তম চরিত্রে বিমোহিত হয়ে ঈমান আনতো। ইসলামের শ্বাশত বিধানকে আলিঙ্গন করতো।

রাসূল স.-এর কোমলতা ও আদর্শ দেখে তারা বলতো- يـا مـحـمـد!
والـلـه مـا كـان عـلـى الارض وجـه أبـغـض إلـي مـن وجـهـك،
فـقـد أصـبـح وجـهـك أحـب الـوجـوه إلـي،
والله ما كان علي الارض دين أبغض إلى من دينك،
فأصبح دينك أحب الدين إلي،
والـلـه مـا كـان مـن بـلـد أبـغـض إلـي مـن بـلـدك،
فـاصـبـح بـلـدك أحـب الـبـلاد إلـي.
হে মুহাম্মদ!
আমার নিকট সবচেয়ে ঘৃণিত চেহারা ছিলো আপনার চেহারা,
আজ আপনার চেহারা আমার নিকট সর্বাধিক প্রিয়। আপনার ধর্ম আমার নিকট সবচেয়ে নিকৃষ্ট ছিলো, আজ আপনার ধর্ম আমার সবচেয়ে প্রিয়।
আপনার শহরের চেয়ে অপ্রিয় কোনো শহর আমার নিকট ছিলো না,
আজ আপনার শহর আমার সবচেয়ে প্রিয় শহর।

খুলুকুন আজিম (কেমন ছিলেন নবীজি সা.) পড়ে জানা যাবে মুহাম্মদে আরাবি স. বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে বিভিন্ন অবস্থায় কেমন উত্তম আচরণ করতেন। আমরা তাঁকে স্বামী, পিতা, প্রতিবেশী, বন্ধু, ক্রেতা, বিক্রেতা, বিচারক, মুফতি ও রাষ্ট্র নায়ক হিসেবে দেখতে পাবো। আল্লাহ তাঁকে নবি-রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তাঁকে উত্তম চরিত্র ও মহৎ গুণাবলি দ্বারা সুশোভিত করেছেন। এ গ্রন্থ পাঠে আপনার নিকট উম্মোচিত হবে মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আচরণের নানা দিক।

এ গ্রন্থের লেখক শায়খ সালেহ আল মুনাজ্জিদ বলেন, মহান নবির উত্তম চরিত্রের/আচরণের অনুসন্ধান করেছি à¦