রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশনে আরবি ভাষা শেখার সুবর্ণ সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সোফিয়ার ফারাবী
স্পেশাল করেসপন্ডেন্ট>

দীর্ঘ ২০ বছর পর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আবারো আরবি ভাষা প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছে। এতে সাধারন মানুষ এবং আলেম সমাজ উভয়ই অংশগ্রহণ করতে পারবেন। তবে আলেমদের জন্য পৃথক ব্যবস্থা থাকবে।

এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে আগামী ১ অক্টোবর থেকে। যা চলবে তিন মাস পর্যন্ত। এতে সপ্তাহে তিনদিন অংশগ্রহণ করবেন আলেমরা এবং অন্য তিন দিন বরাদ্দ থাকবে জেনারেল শিক্ষিতদের জন্য।

ভর্তি হতে যোগাযোগ করতে হবে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায়। প্রশিক্ষণ শেষে সকলের হাতে তুলে দেওয়া হবে সনদপত্র।

সাধারণ মানুষ এবং আলেমদেরকে আরবিতে আরও পারদর্শী করে তুলতেই এমন আয়োজন বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন এর মহাদ্দিস মাওলানা অলিউর রহমান খান।

তিনি বলেন, আমাদের দেশে অনেক আলেম দাওরায়ে হাদিস অথবা কামিল পাস করার পরেও আরবিতে কথোপকথনে পারদর্শী হয়ে ওঠেন না। কিছুটা দুর্বলতা থেকেই যায়। সে দিক বিবেচনা করে এই প্রশিক্ষণে আলেম ও সাধারণ মানুষদের অংশগ্রহণ করা জরুরি বলে মনে করছি। আশা করছি এর মাধ্যমে আরবিতে আরো পারদর্শী হয়ে উঠবেন অংশগ্রহণকারীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ