রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ডাক বিভাগের ডিজিকে অপসারণ করতে সম্মত সংসদীয় কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি ও দায়িত্বহীনতার অভিযোগ তুলে ডাক বিভাগের মহাপরিচালক (ডিজি) শুধাংশু শেখর ভদ্রকে অপসারণের ‘জোর সুপারিশ’ করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাক বিভাগের মহাপরিচালক সুধাশু শেখর ভদ্র এর দুর্নীতির বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। তদন্তের ক্ষেত্রে তার স্ব-পদে বহাল থাকার বিষয়টি দেশের সকলকে প্রশ্নবিদ্ধ করেছে মর্মে সভায় মতামত ব্যক্ত করা হয়। করোনা পজেটিভ থাকা অবস্থায় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের বিষয়টিও সন্দেহজনক মর্মে অভিমত প্রকাশ করা হয়। তাই অতি দ্রুত তাকে দায়িত্ব হতে অপসারণের জন্য বৈঠকে জোর সুপারিশ করা হয়।

সভাপতি এ কে এম রহমতউল্লার অনুপস্থিতিতে কমিটির সদস্য বেনজীর আহমদ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে অংশ নেন কমিটির সদস্য এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ফাহমী গোলন্দাজ বাবেল, আহমেদ ফিরোজ কবির, নুরুল আমিন, মনিরা সুলতানা, জাকিয়া পারভীন খানম এবং অপরাজিতা হক। এ ছাড়া বিশেষ আমন্ত্রণে ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বৈঠকে যোগ দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ