রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শনিবার বায়তুল মোকাররমে আল্লামা আহমদ শফী রহ. এর স্মরণে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফী রহ. এর স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে আন্তর্জাতিক মজলিশে তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে এ স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

সংগঠনের সেক্রেটারি জেনারেল আল্লামা নুরুল ইসলাম গণমাধ্যম কে জানান, আল্লামা শাহ আহমদ শফী রহ. খতমে নবুওয়াতের চেয়ারম্যান ছিলেন। তার ইন্তেকালে সাংগঠনিক পর্যায়েও আমরা অভিভাবক হারা হয়ে গেছি।

তিনি আরো বলেন, তার মাগফিরাত কামনায় আমরা সংগঠনের পক্ষ থেকে বায়তুল মোকাররম পূর্ব চত্বরে একটি দোয়া মাহফিলের আয়োজন করেছি, উক্ত মাহফিলে দেশ বরেণ্য আলেম ওলামা ও সর্বস্তরের মুসল্লিগণ উপস্থিত থাকবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ