ড. আ ফ ম খালিদ হোসেন।।
উপমহাদেশের বরেণ্য আলেমে দ্বীন, হেফাজতে ইসলামের আমীর চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলামের মহাপরিচালক শায়খুল ইসলাম হজরত আল্লামা শাহ আহমদ শফী রহ:-এর ইন্তেকালের মধ্য দিয়ে একটি শতাব্দীর যবনিকা ঘটল। রয়ে গেল ঘটনা পরম্পরা, একরাশ অম্লমধুর সুখস্মৃতি ও যন্ত্রণাদায়ক বৈরিতা যার রেশ চলবে অনেক দিন। ইসলামী সংস্কৃতির ক্রমবিকাশ, বিদয়াত ও শিরকমুক্ত সমাজ গঠন, আত্মশুদ্ধি ও কওমি শিক্ষার উন্নয়নে তার অসামান্য অবদান ইতিহাসে সোনালি অক্ষরে লেখা থাকবে।
তিনি আগাগোড়া ছিলেন জ্ঞান গবেষক, হাদিসের ওস্তাদ ও আধ্যাত্মিক রাহবার। ১৯৪০ সালে ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে ফারিগ হওয়ার পর থেকে তিনি শিক্ষকতায় নিয়োজিত হন। এক দিনের জন্যও দারস ও তাদরিস থেকে দূরে থাকেননি। ৮০ বছর ইলমে দ্বীনের খিদমত আঞ্জাম দিয়েছেন, এর মধ্যে ৩৪ বছর তিনি হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসেবে দায়িত্ব¡
পালন করেন, এমনকি অসুস্থ হয়ে একেবারে শয্যাশায়ী হওয়ার পূর্বমুহূর্ত পর্যন্ত তিনি প্রতিদিন দুই ঘণ্টা করে বোখারি শরিফের পাঠদান করতেন। বাংলাদেশের প্রতিটি জেলায় ছড়িয়ে আছে তার বিপুল খলিফা, শিষ্য, ছাত্র ও গুণগ্রাহী। বেফাকুল মাদারিসিল আরাবিয়া ও কওমি মাদরাসা বোর্ডসমূহের সর্বোচ্চ পরিষদ হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান ছিলেন তিনি। তার প্রচেষ্টায় দাওরায়ে হাদিসের সনদ রাষ্ট্রীয়ভাবে এমএ আরবি ও ইসলামের ইতিহাসের সমমান স্বীকৃতি লাভ করে। অর্ধশতাব্দীর ইতিহাসে কওমি অঙ্গনে এত জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তি আর হয়নি।
১০৪ বছরের জীবন পর্যালোচনা করলে দেখা যায়, পঠন পাঠন, লেখালেখি, জ্ঞান আহরণ ও জ্ঞান বিতরণ, ওয়াজ ও নসিহতের বাইরে অন্য কোনো ক্ষেত্রে তার পদচারণা ছিল না বললেই চলে। রাজনীতি, কূটনীতি, রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদারিত্ব ও ম্যাকিয়াভেলিয়ান মারপ্যাঁচের ঊর্র্ধ্বে ছিলেন তিনি। তিনি ছিলেন সাদাসিধে, আড়ম্বরবর্জিত, সহজ-সরল এক দরবেশ। সৌজন্যবোধের প্রাবল্য ও শান্ত সমাহিত মন মেজাজের কারণে তিনি মানুষকে সহজে বিশ্বাস করতেন। ২০১০ সাল থেকে তিনি আন্দোলন-সংগ্রামে যুক্ত হয়ে পড়েন।
স্মর্তব্য, পাকিস্তান আমলে হাটহাজারী মাদরাসার তৎকালীন মহাপরিচালক, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহ:-এর খলিফা হজরত আল্লামা আবদুল ওয়াহাব রহ: যখন জমিয়তে ওলাম