বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

ঐতিহাসিক তেঁতুলিয়া জামে মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষিরা জেলার মধ্যে বেশ কয়েকটি দর্শনীয় স্থান আছে। বিশেষকরে এ‌ উপজেলার তেঁতুলিয়া গ্রামটি নানা কারণে খ্যাত।

এ গ্রামেই ছিল জমিদার রালামতুল্লাহ খানের বসতবাড়ি। যার ধ্বংসাবিশেষ এখনও আছে। তেঁতুলিয়া গ্রামটি উপজেলা সদরের ৩ কিলোমিটার উত্তরে। এই গ্রামে ১০০ গজের মধ্যে ‘তেঁতুলিয়া শাহী মসজিদ’ ও ‘তেঁতুলিয়া জামে মসজিদ’ নামে দুটো ঐতিহাসিক মসজিদ আছে।

এরমধ্যে ‘তেঁতুলিয়া জামে মসজিদ’টি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংস্কারের ফলে অনেকটা ভালো অবস্থায় টিকে আছে । ১২৭০ বঙ্গাব্দে জমিদার সালামতুল্লাহ খান এ মসজিদটি নির্মাণ করেছিলেন কলকাতার ‘সিন্দুরে পট্টি’ মসজিদের আদলে । ছয় গম্বজের এই মসজিদের মিনার সংখ্যা ২০টি । সুউচ্চ এ মিনারগুলো বহুদুর থেকে নজরে পড়ে।

যেভাবে যাবেন: শহর থেকে আনুমানিক দুরত্ব ২৫ কিলোমিটার। রাস্তার নাম তালা -পাইকগাছা সড়ক। স্পটে পৌছানোর ব্যয় ৩৫ টাকা। ভ্রমণের জন্য পাওয়া যায় বাস, বেবী টেক্সি রিকসা, ভ্যান।

-এটি