রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক ডিসেম্বরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আগামী ডিসেম্বরে বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
করোনাভাইরাস পরিস্থিতি বিদ্যমান থাকলে তাদের বৈঠকটি ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হবে। আর পরিবেশ স্বাভাবিক থাকলে সরাসরি বৈঠকটির আয়োজন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডিসেম্বরে প্রতিবেশী দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস পরিস্থিতি বিদ্যমান থাকলে তাদের বৈঠকটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। আর পরিবেশ স্বাভাবিক থাকলে সরাসরি বৈঠকটির আয়োজন করা হবে।

মন্ত্রী জানান, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে যেসব বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে সেগুলো গুরুত্ব পাবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামীকাল বাংলাদেশ-ভারত ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে তিস্তার অমীমাংসিত পানি বণ্টন ইস্যু ছাড়াও সাতটি অভিন্ন নদীর পানি বন্টন, সীমান্ত হত্যা, এলওসি ও দ্বিপাক্ষিক নানা ক্ষেত্রে আলোচনা হবে বলে।

রবিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেশে আটকাপড়া সৌদি প্রবাসী সকল শ্রমিককে ফেরানো সম্ভব হবে বলে আশা করছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ