রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভিসার মেয়াদ অটো বাড়ানোর দাবি সৌদি প্রবাসীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি ভিসার মেয়াদ অটো বাড়ানো এবং সৌদি এয়ারলাইন্সের বিমানের টিকিটের দাবিতে সোমবারও সড়ক অবরোধ করেছেন সৌদি প্রবাসীরা।

আজ সোমবার দুপুরে তারা রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের বাইরের সড়কে অবস্থান নেন।

দুপুর ১টার পর থেকেই প্রবাসীকর্মীরা সড়ক অবরোধ শুরু করেন। রাস্তায় নেমে আসেন শত শত প্রবাসীকর্মী। তারা সমস্বরে স্লোগান দেন ‘বাঁচলে সবাই বাঁচব আর মরলে সবাই মরব’। তিন মাস ভিসার মেয়াদ অটো বাড়ানো হোক। সড়ক অবরোধের ফলে ব্যস্ততম এ সড়কে যানজটের সৃষ্টি হয়। রাস্তা অবরোধের ফলে অনেকেই হেঁটে গন্তব্যে রওনা হন।

প্রবাসী শ্রমিকদের অভিযোগ, ৩০ সেপ্টেম্বর ভিসার মেয়াদ শেষ হচ্ছে। সরকার ২৪ দিন ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও অনলাইনে গিয়ে চেক করে ভিসার মেয়াদ বাড়ানোর কোনো আলামত পাচ্ছেন না। তাদের দাবি ভিসার মেয়াদ তিন মাস বাড়ানো হোক। তবেই সবাই ফিরে যেতে পারবেন।

হাজীগঞ্জ থেজে আসা প্রবাসীকর্মী শাহজাহান বলেন, দেশে ফিরে গত নয় মাস বেকার বসে বসে খাচ্ছি। আয়-রোজগার নেই। ৩০ সেপ্টেম্বর ভিসার মেয়াদও শেষ। ভিসার মেয়াদ ও টিকিটের ব্যবস্থা করতে এক সপ্তাহ ধরে এয়ারলাইন্স কার্যালয়ে ধরণা দিচ্ছি। কিন্তু কোনো ব্যবস্থাই করতে পারছি না। এখন আমার কী হবে?

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ