রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আমার বাবার মৃত্যু ছিলো স্বাভাবিক: শফী রহ. এর পূত্র মাওলানা ইউসুফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর ইন্তেকালের পর অবশেষে তার পরিবারের পক্ষ থেকে মুখ খুলেছেন তাঁর বড় ছেলে মাওলানা মুহাম্মদ ইউসুফ। তিনি বলেছেন, আমার বাবার মৃত্যু ছিলো স্বাভাবিক। তার হায়াত শেষ তাই তিনি বিদায় নিয়ে চলে গেছেন। আজ (২৯ সেপ্টেম্বর) মঙ্গলবার হাটহাজারীতে শায়খুল ইসলামের স্মৃতিবিজড়িত কক্ষে ‘কওমি ভিশন’কে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে আমার বাবা অসুস্থ হয়ে পড়েন। এরপর আমার বড় ছেলে মাওলানা আরশাদসহ তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ইয়ার এম্বুলেন্স করে তাঁকে ঢাকা আজগড় আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ঢুকানোর মাত্র ১৫ থেকে ২০ মিনিট পরেই আমার বাবা রফিকে আলার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছেন। স্বাভাবিকভাবে আমার বাবা মৃত্যুবরণ করেছে। আল্লাহ বলেছেন, كل من عليها فان. ويبقى وجه ربك ذول الجلال والاكرام

দুনিয়াতে আমরা যারাই আছি সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। যার নির্ধারিত সময় আল্লাহর জানা আছে। যার মৃত্যু যখন আসার আসবে। এখানে কারো কোনো হস্তক্ষেপ চলবে না। যার যতদিন হায়াত আছে। সে ততদিন বাঁচবে। যখন হায়াত শেষ হয়ে যায় তখন তাঁকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ