রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিশ্বের কোন জায়গায় ধর্ষণ নেই? স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি দেশে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ বেড়ে গেছে সাংবাদিকদের এমন প্রশ্নে পাল্টা প্রশ্ন রেখে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, কোন জায়গায় ধর্ষণ নেই? এমন কোনও দেশ নেই ধর্ষণ হয় না! আমাদের দেশে ধর্ষণকারীকে কিন্তু আমরা গ্রেফতার করছি একের পর এক। যেই করছে, কাউকে ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঢাকা উত্তর আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটের এমসি কলেজে যে বর্বরোচিত ঘটনা ঘটেছে, আমরা তা ঘৃণা করি। তাদেরকে সারা দেশের মানুষ ঘৃণা করে। আমরা নিশ্চয়ই বিশ্বাস করি, যে ছয়জনকে ধরা হয়েছে তদন্তের মাধ্যমে যদি তারা দোষী প্রমাণিত হয় বিচার বিভাগ তাদের ধর্ষণের জন্য অবশ্যই সর্বোচ্চ শাস্তি দেবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ