রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের সুকুক বিষয়ক ওয়ার্কশপের সমাপনী পর্ব অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ (সিএসবিআইবি) ও ইন্টারন্যাশনাল শরীয়াহ রিসার্চ একাডেমি ফর ইসলামিক ফাইন্যান্স (ইসরা), মালয়েশিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত ৪ দিনব্যাপী ‘ওয়ার্কশপ অন ইস্যুয়ান্স অ্যান্ড ম্যানেজমেন্ট অব সুকুক ইন বাংলাদেশ’-এর সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে অনলাইনে জুম প্লাটফর্মে ‘ওয়ার্কশপ অন ইস্যুয়ান্স অ্যান্ড ম্যানেজমেন্ট অব সুকুক ইন বাংলাদেশ’-এর সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।

এ পর্বে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াতুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন- সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের ফিক্বহ কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী। আন্তর্জাতিক অতিথি ও বক্তা ছিলেন ইসরা, মালয়েশিয়ার গবেষণা উন্নয়ন ও উদ্ভাবন বিভাগের পরিচালক ড. সাঈদ বোহরাওয়া এবং বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শাহ্ আব্দুল হান্নান, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুহা. ফরীদ উদ্দীন আহমাদ ও সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী।

চার দিনব্যাপী এ ওয়ার্কশপে মার্কেট লিডার হিসেবে আলোচনা করেন- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহা. মাহবুব-উল-আলম, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর. চৌধুরী, শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শহীদুল ইসলাম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মুহা. আলী এবং ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর মুহা. সালেহ্।

ওয়ার্কশপে প্রশিক্ষক হিসেবে আলোচনা পেশ করেন ইসরা (মালয়েশিয়া)-এর গবেষক মেজবাহ উদ্দীন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহা. আব্দুল আউয়াল সরকার, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেà¦