রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

করোনায় আরও ২১ জনের মৃত্যু, শনাক্ত ১৫০৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় ৫ হাজার ২৭২ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৫০৮ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৬৪ হাজার ৯৮৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৯১ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৭৭ হাজার ৭৮ জন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৪১০টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৪২০টি। এখন পর্যন্ত ১৯ লাখ ৫৯ হাজার ৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক হাজার ৫০৮ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৮ দশমিক ৬৩ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৯১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে ১৬ জন পুরুষ এবং ৫ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৪ হাজার ৭৯ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ১৯৩ জন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ