সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


ইসলামে রাগ ও তার প্রতিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন বিন আব্দুর রহমান ।।

রাগ বা ক্রোধ মানবিক চরিত্রের অন্যতম অনুষঙ্গ। রাগ নেই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। স্থান বিশেষে রাগের প্রয়োজনীয়তা থাকলেও সামগ্রিক দৃষ্টিতে রাগ কোনো ভালো গুণ নয়। দীর্ঘ দিনের তিলে তিলে করা অর্জন রাগের অপরিনামদর্শী অভিশাপে নিমিষেই মুখ থুবড়ে পড়ে। রাগ মানুষকে বেসামাল করে তোলে। জ্ঞান, বিবেক ও ধর্মের পথ থেকে বিচ্যুত করে মানুষকে বিপথে নিয়ে যায়।

আমাদের সামাজিক জীবনে নানা সংকটের মূলে রয়েছে অনিয়ন্ত্রিত রাগের প্রকাশ। দীর্ঘ দিনের সাজানো সংসার রাগের এক বিস্ফোরণে ভেঙ্গে খান খান হয়ে যায়।আপন হয়ে যায় পর, বন্ধু পরিণত হয় চির শত্রুতে। রাগের আতিশয্যে বিবেক লোপ পেয়ে মানুষ হত্যার ন্যায় মহাপাপেও লিপ্ত হয়ে যায়। তাই ইসলাম রাগকে মানবিক ত্রুটি আখ্যা দিয়ে রাগ নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে। মহান আল্লাহ আল কোরআনে ইরশাদ করেছেন, সুখে-দুঃখে আল্লাহর রাস্তায় দানকারীগণ, রাগ দমনকারীগণ এবং মানুষকে ক্ষমাকারীগণ (সৎকর্মশীল) আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। (সুরা আলে ইমরান : ১৩৪)

হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে বলল, ‘আমাকে উপদেশ দিন।’ তিনি বললেন, ‘রাগ কোরো না।’ সে ব্যক্তি কয়েকবার এ কথা বলল, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেকবার বললেন, ‘রাগ কোরো না।’ (সহিহ বুখারি, হাদিস : ৬১১৬)

অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন— ‘সে ব্যক্তি শক্তিশালী নয়, যে ব্যক্তি কুস্তি লড়ে অপরকে ধরাশায়ী করে, বরং প্রকৃতপক্ষে সে ব্যক্তিই শক্তিশালী, যে রাগের সময় নিজেকে সংবরণ করতে পারে।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৮০৯) সুপ্রসিদ্ধ ইমাম ইবনুল কায়্যিম রহ. রাগকে এক ধরণের আত্মীক রোগ বলে আখ্যায়িত করেছেন।

রাগ দমনে ইসলামের নির্দেশিকা

রাগান্বিত না হওয়ার শত চেষ্টার পরেও রাগ উঠে গেলে সেক্ষেত্রে রাগ কে সংবরণ করার জন্য ইসলাম কিছু কার্যকরী নির্দেশনা দিয়েছে। সে নির্দেশনাগুলোকে পরিপূর্ণভাবে ফলো করলে অযাচিত রাগের বহিঃপ্রকাশ থেকে নিজেকে আটকে রাখা সহজ হবে।

এক. আঊযুবিল্লাহি মিনাশ শাইতানির রজীম পাঠ করা। কেউ রাগান্বিত হলে রাগ দমনের জন্য নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আঊযুবিল্লাহি মিনাশ শাইতানির রজীম" পড়তে বলেছেন, এতে তার রাগ দূর হয়ে যাবে।

সুলাইমান ইবনে সারদ রা. থেকে বর্ণিত, দুই ব্যক্তি পরস্পর গালাগাল করছিল। তাদের একজনের চোখ লাল হয়ে উঠল ও গলার à¦