রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সবদিকে নাকাল হয়ে যুদ্ধবিরতিতে যেতে ওএসসিই'র মধ্যস্ততা চায় আর্মেনিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিতর্কিত নাগোরনো-কারাবাখ নিয়ে আজারবাইজানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতিতে পৌঁছাতে ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা-ওএসসিই'র সঙ্গে কাজ করতে চায় আর্মেনিয়া।

সংঘাতে জড়ানোর ষষ্ঠ দিন আজ শুক্রবার একথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ওএসসিইর সহ-সভাপতিত্বকারী ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় যুদ্ধবিরতিতে যেতে চায় তারা।

এর আগে বৃহস্পতিবার এই তিন দেশ নাগোরনো-কারাবাখ নিয়ে চলা সংঘাত দ্রুত নিরসনের আহ্বান জানায়। বিতর্কিত এই অঞ্চলটি নিয়ে কয়েক দশক ধরেই চলছে আর্মেনিয়া ও আজারবাইজানের সংঘর্ষ।

গত রবিবার নতুন করে সংঘাত শুরু হয় দুই দেশের মধ্যে। এতে ৫৪ সেনা সহ ১শ' ৫৮ জন নিহত হয়েছে বলে দাবি আর্মেনিয়ার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ