রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আমেলার বৈঠক অনুষ্ঠিত: বেফাকের ৩ কাণ্ডারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের মজলিসে আমেলা সম্পন্ন হয়েছে। এতে যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান সভাপতি (ভারপ্রাপ্ত), মাওলানা নূর হুসাইন কাসেমী সিনিয়র সহ-সভাপতি (ভারপ্রাপ্ত) ও মাওলানা মাহফুজুল হককে মহাসচিব (ভারপ্রাপ্ত) হিসেবে নির্বাচন করা হয়।

আজ ৩ অক্টোবর (শনিবার) সকাল ১০টা থেকে সন্ধা পর্যন্ত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)-এর মজলিসে আমেলার এক জরুরী বৈঠক কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে ১ম অধিবেশনের সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সিনিয়র সহ-সভাপতি (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুল কুদ্দুস।

১ম অধিবেশনে বেফাকুল মাদারিসিল আরাবিয়া, বাংলাদেশ-এর সাবেক সভাপতি শায়খুল ইসলাম শাহ আহমদ শফী রহ.-এর ইন্তেকালের প্রেক্ষিতে এই পদটি শূন্য হওয়ায় মাওলানা মাহমুদুল হাসান সভাপতি (ভারপ্রাপ্ত) হিসেবে মনোনিত হন।

অতপর তার সভাপতিত্বে ২য় অধিবেশনে সিনিয়র সহসভাপতি (ভারপ্রাপ্ত) ও মহাসচিব পদ থেকে মাওলানা আব্দুল কুদ্দুস পদত্যাগ করায় মাওলানা নূর হুসাইন কাসেমী সিনিয়র সহ-সভাপতি (ভারপ্রাপ্ত) এবং মাওলানা মাহফুজুল হক মহাসচিব (ভারপ্রাপ্ত) পদে মনোনিত হন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুফতী মুহাম্মাদ ওয়াক্কাস, মাওলানা জুনায়েদ বাবুনগরী, মাওলানা নূরুল ইসলাম জিহাদী, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমদ চৌধরী প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ