রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইউরোপীয় ইউনিয়নের হুমকি নাকচ করল তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্ক পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাসের অনুসন্ধান কার্যক্রম পরিচালনার কারণে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে যে বিরোধ দেখা দিয়েছে তাতে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন; তবে এ হুমকিকে গুরুত্ব দিচ্ছে না আংকারা।

গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অব্যাহতভাবে নিষেধাজ্ঞার ভাষায় কথা বলা অগঠনমূলক। ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই বুঝতে হবে যে, তাদের এই নিষেধাজ্ঞা পরিকল্পনা বেশি দূর এগোতে পারবে না।

গতকাল দিনের শুরুর দিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা তুরস্ককে সতর্ক করে করে বলেছেন, আঙ্কারা যদি ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রাখে তাহলে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

পূর্ব ভূমধ্যসাগরে তেল এবং গ্যাসের অনুসন্ধান কার্যক্রম নিয়ে তুরস্ক, সাইপ্রাস ও গ্রিসের মধ্যে অচলাবস্থা দেখা দিয়েছে। তুরস্ক যে এলাকায় তেল-গ্যাসের অনুসন্ধান চালাচ্ছে এই তিন দেশের সবাই সেখানকার সম্পদের মালিকানা দাবি করছে। তবে গত মাসে তুরস্ক ও গ্রিস সরকার বিষয়টি নিয়ে আলোচনায় বসার ব্যাপারে একমত হওয়ার পর উত্তেজনা খানিকটা কমেছে।

ব্রাসেলসে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইইউ নেতারা গতকাল যে বক্তব্য দিয়েছেন তার একটা অংশ ইতিবাচক কিন্তু পুরো বক্তব্য তা নয়। ইইউ নেতারা বলেছেন, তুরস্ক যদি একতরফাভাবে তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম বাদ দিয়ে সংলাপ এবং পারস্পরিক আস্থার বৃদ্ধির চেষ্টা করে তাহলে তার সাথে ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখবে এবং তাকে কিছু সুবিধা দেবে।

ইউরোপীয় ইউনিয়নের এ বক্তব্যকে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাগত জানিয়ে বলেছে, ইউরোপীয় ইউনিয়নের নেতাদের বক্তব্যের কিছু অংশ বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ