রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

করোনায় আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ২৪ ঘণ্টারমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, ‘অতিরিক্ত সতর্কতামূলক’ পদক্ষেপ হিসেবে ট্রাম্পকে ওয়াশিংটনের নিকটবর্তী ওলাল্ডার রিড সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকালে জ্বরে আক্রান্ত ট্রাম্প জানান, তিনি ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।

হোয়াইট হাউজ ডোনাল্ড ট্রাম্পের শারিরীক অবস্থা ‘ভালো’ বলে উল্লেখ করেছে। ট্রাম্পের দফতর প্রধান মাইক মিডো দাবি করেছেন, ট্রাম্প ও মেলানিয়ার শরীরে করোনাভাইরাসের ‘হালকা’ লক্ষণ দেখা যাচ্ছে।

হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন ট্রাম্প সামরিক হাসপাতালে তার জন্য স্থাপিত একটি দফতর থেকে নিজের অফিসিয়াল দায়িত্ব পালন করবেন।

অর্থাৎ আপাতত তিনি প্রেসিডেন্টের দায়িত্ব তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের হাতে হস্তান্তর করছেন না। যদিও, আমেরিকার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট যেকোনো সময় তার দায়িত্ব তার ভাইস প্রেসিডেন্টের কাছে হস্তান্তর এবং পরবর্তীতে আবার তা ফিরিয়ে নিতে পারেন। সূত্র: বিবিসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ