বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

বেফাকের মহাসচিব নির্বাচিত হলেন মাওলানা মাহফুজুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ>
নিউজরুম এডিটর

বেফাকের সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি নির্বাচনের পর এবার মনোনীত হলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর মহাসচিব। মনোনীত হয়েছেন জামিযা রাহমানিয়া আারাবিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক। একাধিক সূত্রে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি।

জানা যায়, বেফাকের আমেলা সদস্যদের ব্যালটবাক্সের মাধ্যমে নির্বাচিত হোন তিনি। এর আগে আমেলা সদস্যদের ব্যালটবাক্সের মাধ্যমে বেফাকের সভাপতিও নির্বাচন করা হয়। ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হয়েছেন আল্লামা মাহমুদুল হাসান। এরপর তাঁর প্রস্তাবে সিনিয়র সহ-সভাপতি নির্বাচন করা হয় আল্লামা নূর হোসাইন কাসেমীকে।

জানা যায়, এর আগে বেফাকের বর্তমান সিনিয়র সহ-সভাপতি আল্লামা আব্দুল কুদ্দুস পদত্যাগপত্র জমা দেন। তারপর ব্যালটবাক্সের মাধ্যমে আমেলা সদস্যগণ বেফাকের মহাসচিব নির্বাচন করেন।

ব্যালটবাক্স নির্বাচনে ‘নির্বাচন কমিশনার’ ছিলেন তিনজন। তারা হলেন, বেফাকের সহ-সভাপতি ও খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসার মুহতামিম আল্লামা নূরুল ইসলাম জিহাদী, বেফাকের সহ-সভাপতি ও হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের মাদরাসায়ে নূরে মদিনা এর মুহতামিম আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী ও বেফাকের আরেকজন সহ-সভাপতি, রাজধানীর ঢালকানগর মাদরাসার মুহতামিম আল্লামা জাফর আহমদ।

এর আগে আজ শনিবার (৩ অক্টোবর) সকাল ১০ টা থেকে আজকের আমেলা বৈঠক শুরু হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় অবস্থিত বেফাক অফিসের পাশে ‘শাহজালাল কনভেনশন সেন্টারে’ এ আমেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রথম ধাপের সভাপতিত্ব করেছেন আল্লামা আব্দুল কুদ্দস। জানা যায়, বৈঠকের শুরতেই বেফাকের সাবেক চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী রহ. এর মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এরপর আল্লামা মাহমুদুল হাসান সভাপতি নির্বাচিত হওয়ার পর সমাপনী পর্বে সভাপতিত্ব করেছেন তিনি।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। বাংলাদেশ কওমি মাদরাসার শিক্ষাবোর্ড (বেফাক)। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত বেফাকের এ পর্যন্ত মহাসচিব ছিলেন মাত্র চারজন। সর্বশেষ মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস পদত্যাগ করলে শূন্য হয়ে যায় মহাসচিবের পদটি। আজ মহাসচিব নির্বাচনের মধ্য দিয়ে পূর্ণ হলো এ শূন্যপদ।

কওমি শিক্ষাব্যবস্থার ব্যাপক মানোন্